অবস্থান :- আনায়াডিকুথু (বা আনাচাদিকুথু) জলপ্রপাতটি কালিয়ার নদীর (Kaliyar River) একটি স্রোতের উপর অবস্থিত । আনায়াদিকুথু জলপ্রপাত (আনাচাদিকুথু নামেও পরিচিত) ভারতের কেরালার ইদুক্কি জেলায়, করিমাননুর এবং ভান্নাপুরম পঞ্চায়েতের সীমানায় অবস্থিত । এটি থোদুপুঝা শহর থেকে প্রায় 20 কিমি দূরে এবং বিখ্যাত থমমানকুথু জলপ্রপাত থেকে মাত্র 1 কিমি দূরে অবস্থিত।
নামকরণের ইতিহাস: স্থানীয় লোককথা অনুযায়ী, একবার একদল হাতি এই পথ দিয়ে যাওয়ার সময় একটি হাতি পা পিছলে এই ঝরনায় পড়ে মারা যায়। সেই থেকে এর নাম হয় "আনা-চাদি-কুথু" (যার অর্থ হাতির লাফ দেওয়া বা পড়ে যাওয়ার জায়গা)।
পরিবেশ : বর্ষাকালে এই কালিয়ার নদীর জলপ্রবাহ সর্বোচ্চ স্তরে পৌঁছায়, যার ফলে ঝরনাটি তার পূর্ণ রূপ ধারণ করে। কম গভীরতা এবং শান্ত স্রোতের কারণে এটি পরিবার নিয়ে ঘুরে আসার জন্য অত্যন্ত নিরাপদ একটি জায়গা হিসেবে পরিচিত।
নিদর্শন ভূমিরূপ - মন্থকূপ ( Pothole ), প্লাঞ্জপুল ( Plungepool )